মালদা

মালদা গৌড় সংস্কৃতি উথ্যান ট্রাস্টের উদ্যোগে মালদায় অনুষ্ঠিত হল রক্তদান শিবির

অনেক সময় জেলার হাসপাতালগুলিতে দেখা দেয় রক্তসঙ্কট। আর সেই রক্তসঙ্কটের কারনের অনেক সময় বহু মানুষ রক্তের অভাবে মারা যায়। আর তাই বহু সময় সরকারী বেসরকারী বহু সেচ্ছাসেবী সংস্থা, ক্লাব বা স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা বিভিন্ন সময়ে এগিয়ে এসেছে। আর এই রক্তসঙ্কটের মোকাবিলা করতে এবং রক্তের কারনে যে সমস্ত মানুষ প্রায় দিন সমস্যায় পড়ছে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে রবিবার মালদা গৌড় সংস্কৃতি উথ্যান ট্রাস্টের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মালদা ইয়থ ক্লাব প্রাঙ্গনের মাঠে আজ সকাল ১১ টা নাগাদ এই শিবিরের আয়োজন করা হয়। প্রায় ৫০ জন রক্তদাতা এদিন স্বেচ্ছায় রক্তদান করেন এই রক্তদান শিবিরে।      
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/HQUWGnuRW10